ঝাড়গ্রাম:নাচের মঞ্চে অসাধারণ সাফল্য অর্জন করে গোটা ঝাড়গ্রাম জেলার নাম উজ্জ্বল করল ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিচড়া গ্রামের ছোট্ট প্রতিভা শুভজিৎ কর। জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘Dancing Star Season–9’-এর চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে এই খুদে নৃত্যশিল্পী। প্রায় দু'মাস ধরে চলা এই প্রতিযোগিতায় অডিশন রাউন্ড থেকে শুরু করে একের পর এক ছয়টি কঠিন ধাপ অতিক্রম করে সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডে নিজের জায়গা পাকা করে নেয় শুভজিৎ। প্রতিটি রাউন্ডেই তার নাচ, প্রতিভা, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম বিচারক থেকে শুরু করে সকলের নজর কেড়েছিল। শো-এর ডিরেক্টর প্রসেনজিৎ ভট্টাচার্যের পরিচালনায় ১ লা নভেম্বর অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগীদের মধ্যে চলা হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্বে সকলকে পিছনে ফেলে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয় শুভজিৎ। চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি ইভি (EV) স্কুটি, পাঁচ ফুট উচ্চতার একটি বিশাল ট্রফি এবং সম্মানজনক সার্টিফিকেট। ছোট্ট বয়সে এমন একটি প্রতিযোগিতায় জয়লাভ করায় শুভজিৎ শুধু নিজের পরিবারই নয়, গর্বিত করেছে তার শিক্ষক-শিক্ষিকা ও গোটা জামবনি ব্লকের চিচড়া এলাকাকে। তার এই অনুপ্রেরণামূলক সাফল্যে খুশির হাওয়া বইছে পুরো এলাকজুড়ে।
ঝাড়গ্রামের জামবনি ব্লকের চিচড়া গ্রামের খুদে প্রতিভা শুভজিতের মুকুটে নতুন পালক: ‘Dancing Star Season–9’-এর চ্যাম্পিয়ন।
Published: 2 Nov 2026, 7:48 pmUpdated: 28 Nov 2026, 12:30 pm 1 min read 25 views


Tags:
Rate this article
0.0 / 5 · 0 ratings
Comments (0)
Related News

Culture
সাঁওতাল সমাজের দীর্ঘদিনের দাবির মান্যতা! আইনি স্বীকৃতি ও জমির পাট্টা পাচ্ছে পবিত্র 'জাহের থান'গুলি।
ঝাড়গ্রাম:আদিবাসী সাঁওতাল সমাজে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে 'জাহের থান'-এর গুরুত্ব অপরিসীম। সাঁওতাল সম্প্রদায়ের মানুষজনের পূজা-অর্চনার এই পবিত্র স্থানগুলিকে অবশেষে আইনি স্বীকৃতি তথা জমির পাট্টা দেওয়ার এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়...
221 min read

Culture
ঝাড়গ্রামে ধামসা-মাদলের তালে মেতে উঠলেন ১০০ বছরের পুরোনো ভিন্টেজ কার নিয়ে আসা ব্রিটিশ পর্যটকেরা
১০০ বছরের প্রাচীন 'বেন্টলি' ভিন্টেজ কারে সওয়ার হয়ে ঝাড়গ্রামের জঙ্গলমহলে দুই ব্রিটিশ পর্যটক।
281 min read
