এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর, পুলিশ সুপার মানব সিংলা, বিনপুরের বিধায়ক ডাঃ প্রণত টুডু, বিনপুর ২ নম্বর ব্লকের বিডিও মণিময় পাল, বেলপাহাড়ির এসডিপিও অয়ন সাধু, বিনপুর থানার আইসি প্রশান্ত দাস এবং বেলপাহাড়ি থানার আইসি স্বরূপ মুখার্জিসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।প্রশাসন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি যাতে সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য মাঠের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়। ভগবান বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষে সাহাড়িতে এই 'জনজাতি গৌরব দিবস' অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই স্থানীয় স্তরে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা শুরু হয়েছে।
িরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষে বেলপাহাড়ির প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসন ও বিধায়ক।
ঝাড়গ্রাম: আগামী ১৫ নভেম্বর ভগবান বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী তথা 'জনজাতি গৌরব দিবস' উপলক্ষে বেলপাহাড়ি ব্লকে সরকারি কর্মসূচি রয়েছে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটিকে কেন্দ্র করে সোমবার দুপুর ৩টা নাগাদ বেলপাহাড়ির সাহাড়ি মাঠ ও সংলগ্ন অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
Published: 28 Oct 2026, 3:19 pmUpdated: 28 Nov 2026, 6:30 am 1 min read 29 views

Tags:
Rate this article
0.0 / 5 · 0 ratings
Comments (0)
Related News

National
নয়াগ্রামে ‘অন্নপূর্ণা যোজনা’র সুবিধা পৌঁছাতে মাঠপর্যায়ে প্রতিমন্ত্রী অমিয় কিস্কু, আবেদনকারীদের নথি সরাসরি যাচাই।
িজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা এলাকার সমস্ত যোগ্য নারীদের কাছে ‘অন্নপূর্ণা যোজনা’র আর্থিক সুবিধা দ্রুত পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী শ্রী অমিয় কিস্কু।
221 min read

National
প্রয়াত চিলকীগড় কনকদুর্গা মন্দিরের দীর্ঘকালীন প্রধান পুরোহিত আতঙ্কভঞ্জন ষড়ঙ্গী, এলাকা জুড়ে গভীর শোক।
িজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: লক্ষ্মী পুজোর পবিত্র দিনে পরলোকগমন করলেন চিলকীগড়ের ঐতিহাসিক কনকদুর্গা মন্দিরের দীর্ঘকালীন প্রধান পুরোহিত আতঙ্কভঞ্জন ষড়ঙ্গী।
221 min read
