িজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা এলাকার সমস্ত যোগ্য নারীদের কাছে ‘অন্নপূর্ণা যোজনা’র আর্থিক সুবিধা দ্রুত পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী শ্রী অমিয় কিস্কু। যে সকল যোগ্য আবেদনকারী এখনও এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন, তাঁদের চিহ্নিত করা, আবেদন সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় নথিপত্র সরাসরি যাচাইয়ের লক্ষ্যে তিনি নিজেই এলাকাভিত্তিক সরেজমিনে পরিদর্শন পরিচালনা করছেন। রবিবার নয়াগ্রাম বিধানসভার মোট ২২টি অঞ্চলে পরিচালিত এই বিশেষ কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিমন্ত্রী পতিনা, বড়খাগরী, মলম, খড়িকা, জমিরাপাল ও বেড়াজাল-সহ একাধিক এলাকা সফর করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় সাধারণ মানুষ ও আবেদনকারীদের মুখোমুখি হয়ে তাঁদের অভাব-অভিযোগ শোনেন। একই সঙ্গে প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কী ধরনের জটিলতা তৈরি হচ্ছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় নথিপত্র সরাসরি যাচাই করেন।পরিদর্শন চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী অমিয় কিস্কু জানান, অধিকাংশ যোগ্য মহিলাই ইতিমধ্যেই এই প্রকল্পের আর্থিক সুবিধা পেয়েছেন। তবে কিছু আবেদন এখনও প্রক্রিয়াধীন থাকায় সেগুলির দ্রুত নিষ্পত্তির জন্যই এই মাঠপর্যায়ের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও জানান যে, নয়াগ্রাম বিধানসভার প্রায় ১৩টি অঞ্চলে ইতিমধ্যেই परिদর্শনের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি অঞ্চলগুলিতেও আগামী কয়েক দিনের মধ্যে পরিদর্শন শেষ করা হবে। কোনও যোগ্য মহিলা যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, তা সুনিশ্চিত করতেই নয়াগ্রাম এলাকা জুড়ে এই প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে।
নয়াগ্রামে ‘অন্নপূর্ণা যোজনা’র সুবিধা পৌঁছাতে মাঠপর্যায়ে প্রতিমন্ত্রী অমিয় কিস্কু, আবেদনকারীদের নথি সরাসরি যাচাই।
িজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা এলাকার সমস্ত যোগ্য নারীদের কাছে ‘অন্নপূর্ণা যোজনা’র আর্থিক সুবিধা দ্রুত পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী শ্রী অমিয় কিস্কু।
Published: 26 Oct 2026, 12:01 pmUpdated: 28 Nov 2026, 12:30 am 1 min read 22 views

Tags:
Rate this article
0.0 / 5 · 0 ratings
Comments (0)
Related News

National
িরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষে বেলপাহাড়ির প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসন ও বিধায়ক।
ঝাড়গ্রাম: আগামী ১৫ নভেম্বর ভগবান বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী তথা 'জনজাতি গৌরব দিবস' উপলক্ষে বেলপাহাড়ি ব্লকে সরকারি কর্মসূচি রয়েছে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটিকে কেন্দ্র করে সোমবার দুপুর ৩টা নাগাদ বেলপাহাড়ির সাহাড়ি মাঠ ও সংলগ্ন অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
301 min read

National
প্রয়াত চিলকীগড় কনকদুর্গা মন্দিরের দীর্ঘকালীন প্রধান পুরোহিত আতঙ্কভঞ্জন ষড়ঙ্গী, এলাকা জুড়ে গভীর শোক।
িজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: লক্ষ্মী পুজোর পবিত্র দিনে পরলোকগমন করলেন চিলকীগড়ের ঐতিহাসিক কনকদুর্গা মন্দিরের দীর্ঘকালীন প্রধান পুরোহিত আতঙ্কভঞ্জন ষড়ঙ্গী।
221 min read
