Skip to content

শোকস্তব্ধ চিল্কিগড়: প্রধান পূজারীর প্রয়াণে আগামী ৪ ই নভেম্বর কনক দুর্গা মন্দিরে পুজো ও দর্শনার্থী প্রবেশ স্থগিত।

Published: 28 Oct 2026, 8:01 pmUpdated: 28 Nov 2026, 7:30 am 1 min read 23 views
শোকস্তব্ধ চিল্কিগড়: প্রধান পূজারীর প্রয়াণে আগামী ৪ ই নভেম্বর কনক দুর্গা মন্দিরে পুজো ও দর্শনার্থী প্রবেশ স্থগিত।
ঝাড়গ্রাম:ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের ঐতিহাসিক চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের দীর্ঘদিনের প্রধান পূজারী আতঙ্কভঞ্জন সড়ঙ্গীর পরলোকগমনে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজ পরিবার ও স্থানীয় এলাকায়। তাঁর প্রয়াণে শ্রদ্ধা জানাতে এবং শোক পালনার্থে আগামী ৪ ই নভেম্বর (বুধবার) সর্বসাধারণের জন্য কনক দুর্গা মন্দিরে নিত্যপুজো ও দর্শনার্থীদের পুজো দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চিল্কিগড় রাজ পরিবার ও মন্দির কমিটির তরফ থেকে যৌথভাবে এই ঘোষণা করা হয়েছে।তবে মন্দির বন্ধ থাকলেও পর্যটকদের কথা মাথায় রেখে চিল্কিগড় পর্যটন কেন্দ্র স্বাভাবিকভাবেই খোলা রাখা হবে বলে নিশ্চিত করেছেন। চিল্কিগড় রাজ পরিবারের সদস্য তেজেশচন্দ্র দেও ধবলদেব জানান, মন্দির চত্বরে সাধারণ ভক্তদের জন্য পুজো দেওয়া সাময়িকভাবে বন্ধ থাকলেও পর্যটকরা চিল্কিগড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং পুরো পর্যটন কেন্দ্রটি খোলা থাকবে।আগামী ৫ ই নভেম্বর থেকে মন্দির পুনরায় পূর্বের ন্যায় সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
শোকস্তব্ধ চিল্কিগড়: প্রধান পূজারীর প্রয়াণে আগামী ৪ ই নভেম্বর কনক দুর্গা মন্দিরে পুজো ও দর্শনার্থী প্রবেশ স্থগিত। — photo 1
Tags:
Rate this article
0.0 / 5 · 0 ratings

Comments (0)

Comments are moderated before publishing.

    Related News

    View all
    ঝাড়গ্রামের বেলপাহাড়িতে চালু হলো ‘ভিলেজ লিগ্যাল এইড ক্লিনিক’, প্রত্যন্ত জারমা গ্রামের মানুষের আইনি সহায়তায় বিচারক।
    District

    ঝাড়গ্রামের বেলপাহাড়িতে চালু হলো ‘ভিলেজ লিগ্যাল এইড ক্লিনিক’, প্রত্যন্ত জারমা গ্রামের মানুষের আইনি সহায়তায় বিচারক।

    ঝাড়গ্রাম: আদিবাসী অধ্যুষিত এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত প্রত্যন্ত গ্রামের মানুষদের দোরগোড়ায় আইনি পরিষেবা পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নেওয়া হলো। ‘ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি’ (নালসা)-র নির্দেশিকা মেনে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃ...

    23
    কালীপুজো ও দেওয়ালিতে শব্দ ও বায়ু দূষণ রোধে কঠোর ব্যবস্থার দাবি: জেলা প্রশাসন ও পুলিশের দ্বারস্থ ‘সবুজ মঞ্চ’।
    District

    কালীপুজো ও দেওয়ালিতে শব্দ ও বায়ু দূষণ রোধে কঠোর ব্যবস্থার দাবি: জেলা প্রশাসন ও পুলিশের দ্বারস্থ ‘সবুজ মঞ্চ’।

    মেদিনীপুর: আসন্ন কালীপুজো ও দীপাবলি উৎসবে শব্দ এবং বায়ু দূষণ প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলো পরিবেশ সুরক্ষা সংগঠন ‘সবুজ মঞ্চ’-এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। মঙ্গলবার, ৩রা নভেম্বর সংগঠ...

    19
    সাহাড়ী কর্মতীর্থের বেহাল দশা, পরিদর্শনে বিধায়ক ডাঃ প্রণত টুডু।
    District

    সাহাড়ী কর্মতীর্থের বেহাল দশা, পরিদর্শনে বিধায়ক ডাঃ প্রণত টুডু।

    ঝাড়গ্রাম :বিনপুর ২ ব্লকের সাহাড়ী এলাকায় অবস্থিত কর্মতীর্থের জরাজীর্ণ অবস্থা খতিয়ে দেখতে সরজমিনে রবিবার সকালে পরিদর্শন করলেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রণত টুডু। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেলপাহাড়ি থানার আইসি স্বরূপ মুখার্জি সহ...

    32
    লালগড় থানায় বিজয়া সম্মিলনী: সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুলিশকর্মীদের প্রশংসাপত্র প্রদান।
    District

    লালগড় থানায় বিজয়া সম্মিলনী: সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুলিশকর্মীদের প্রশংসাপত্র প্রদান।

    ঝাড়গ্রাম :শারদোৎসবের আনন্দ ভাগ করে নিতে এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে লালগড় থানার উদ্যোগে আয়োজিত হল দুর্গা পুজোর বিজয়া সম্মিলনী। বুধবার বিকেলে লালগড় থানা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়।এদিন...

    30
    ঝাড়গ্রামে পানীয় জলের কষ্ট লাঘবে বিধায়কের উদ্যোগ, রশ্মি গোষ্ঠীর অর্থানুকূলে বসছে ২০টি ওয়াটার কুলার।
    District

    ঝাড়গ্রামে পানীয় জলের কষ্ট লাঘবে বিধায়কের উদ্যোগ, রশ্মি গোষ্ঠীর অর্থানুকূলে বসছে ২০টি ওয়াটার কুলার।

    নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:ঝাড়গ্রাম শহরের ব্যস্ততম এলাকায় পথচারী ও দূরদূরান্ত থেকে আসা মানুষের পানীয় জলের তীব্র সমস্যা মেটাতে অভিনব উদ্যোগ নিলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। ‘রশ্মি গোষ্ঠী’র সামাজিক দায়বদ্ধতা তহবিল (CSR)-এর অর্থ...

    24
    ঝাড়গ্রাম এসডিপিও ও বিধায়কের উপস্থিতিতে জামবনি থানায় বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী।
    District

    ঝাড়গ্রাম এসডিপিও ও বিধায়কের উপস্থিতিতে জামবনি থানায় বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী।

    ঝাড়গ্রাম: সম্প্রীতি ও উৎসবের আমেজ বজায় রাখতে জামবনি থানার উদ্যোগে মঙ্গলবার এক বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    27
    শোকস্তব্ধ চিল্কিগড়: প্রধান পূজারীর প্রয়াণে আগামী ৪ ই নভেম্বর কনক দুর্গা মন্দিরে পুজো ও দর্শনার্থী প্রবেশ স্থগিত। · Aarsi 24x7 News